মঙ্গলবার ২৪ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিশেষ সংবাদ

মা ও ছেলের বিষপানে মৃত্যুর পর মৃত্যু হল পাঁচ বছর বয়সী শিশু তাবিয়ার 

টুটুল বসু, বোয়ালমারী,ফরিদপুর ২৩ নভেম্বার ২০২৬ ১১:২৬ পি.এম

শিশু তাবিয়ার  মৃত্যু হল পাঁচ বছর বয়সী শিশু তাবিয়ার 

বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি 
স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে ও স্বামীর প্ররোচনায়  দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগমের (২৮) পরিবারের আর কেউ বেঁচে রইল না।

গত ৩ নভেম্বর বোয়ালমারী পৌরসভার কলারন গ্রামে পিতার বাড়িতে ৩ সন্তানের মধ্যে ২ সন্তানকে নিয়ে কীটনাশক পান করে আছিয়া।

 বিষপানের ঘটনার দিনই মারা যায় ১৯ মাস বয়সী ছেলে জিসান। পাঁচ দিন পর ৮ নভেম্বর মারা যান আছিয়া। সর্বশেষ গত ২২ নভেম্বর ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহা।

পরিবারটির  বেঁচে আছে শুধু আছিয়ার বড় ছেলে দ্বীন ইসলাম (১০)। ঘটনার দিন সে মাদ্রাসায় থাকায় প্রাণে বেঁচে যায়। একদিকে মা ও দুই ভাইবোনকে হারিয়ে শিশুটি এখন স্বজনহারা, অন্যদিকে বাবা আমিনুর শেখও পলাতক।

গত ৩ নভেম্বর ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন আছিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হলো।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারীর রূপাপাত গ্রামের আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহ, যৌতুকের জন্য চাপ, তালাকের হুমকি ও স্বামীর দ্বিতীয় বিয়ের খবর তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ইতোপূর্বেই একটি মামলা হয়েছে।  আছিয়াকে আসামী করে মামলাটি করে তার স্বামীর পরিবার। যেহেতু আছিয়া মারা গেছেন তাই সে মামলা থেকে নিষ্কৃতি পাবে । ওই মামলাটি স্বামীর বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে অভিযুক্ত করা হবে  । এ ছাড়া তার বিরুদ্ধে  নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলা রয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে।