সোমবার ০৩ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনি পদক্ষেপ

Raju Ahmed ০৩ আগষ্ট ২০২৬ ০১:০০ এ.এম

মধুমতি মধুমতি নদী,

মধুমতি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ! আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ড্রেজার শ্রমিক, পরে ড্রেজারের পাইপ ধ্বংস করে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি।

 

 ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীর কয়েকটি গ্রাম থেকে দীর্ঘ দিন ধরে একটি বালুখেকো চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় রবিবার আগস্ট  বিকালে উপজেলাধীন চর বেলবানা এলাকায় অবৈধ বালু উত্তোলন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি। অভিযানে প্রায় কিলোমিটার অবৈধ বালু উত্তোলন এর পাইপ লাইন ভেঙ্গে ধংস করা হয়।

 

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রায়হানুর রহমান আমাদের আলফাডাঙ্গা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালাই, টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সময় নদীতে স্থাপিত ড্রেজারের পাইপলাইন ভেঙে ধ্বংস করা হয়, পরবর্তী তে অবৈধভাবে বালু উত্তোলন বালু বিক্রয় বন্ধ থাকে।

 

তিনি আরও বলেনমধুমতি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী রক্ষা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।