ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২ সাবেক এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

কোম্পানীগঞ্জে চুরির মামলার প্রধান আসামী গ্রেফতার

কোম্পানীগঞ্জ, প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ঘর চুরি মামলার প্রধান আসামি রশিদ মিয়াকে গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাও গ্রামের আজিজ মিয়ার পুত্র।
সূত্রে জানা যায়,গ্রেফতার হওয়া রশিদ মিয়া ও অন্যান্য কয়েকজন সংগবদ্ধভাবে ১৪ সেপ্টেম্বর-২০২৪ রাতে উপজেলার টুকেরগাও গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার পুত্র, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনের অব্যবহৃত একটি ঘরের চাল,বেড়া ও পার্টিশনের টিন,৪টি দরজা,৪টি চৌকি চুরি করে। যার আনুমানিক বাজারমূল্য ২,২০,০০০ টাকা। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর মনির হোসেন বাদী হয়ে থানায় চুরির মামলা দায়ের করেন। মঙ্গলবার ১৫ অক্টোবর সকালে থানার এস.আই শরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি রশিদ মিয়াকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গ্রেফতার হওয়া আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোম্পানীগঞ্জে চুরির মামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪