ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২ সাবেক এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

বোয়ালমারীতে জুট মিলের মেশিনে কেটে যুবকের মৃত্যু

টুটুল বসু, বোয়ালমারী, ফরিদপুর
  • আপডেট সময় : ০৯:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের ফিনিশার মেশিনে কেটে এক যুবকের মৃত্যু হয়েছে ।
নিহত যুবকের নাম রায়হান বিশ্বাস (২২)। সে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পরানপুর গ্রামের আব্দুর রব বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার ১ আগস্ট রাত পৌনে একটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, ১ সপ্তাহ আগে রায়হান
বিশ্বাস সহযোগী শ্রমিক হিসেবে মিলটিতে যোগদান করে। ঘটনার দিন রাতে নিদিষ্ট কর্মঘণ্টা শেষ অতিরিক্ত সময় কাজ করছিলো সে। কাজের শেষ দিকে একটি ফিনিশার
মেশিন বন্ধ করে হাত দিয়ে মেশিন পরিস্কার করতে গেলে যন্ত্রটির রোলারে পেচিয়ে যায় নিহত যুবক। এ সময় মাথাসহ তার শরীরের একটি অংশ রোলারে থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ নিহত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোয়ালমারীতে জুট মিলের মেশিনে কেটে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪