ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২ সাবেক এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

বটি দিয়ে গলা কেটে যুবকের আত্মহত্যা 

টুটুল বসু, বোয়ালমারী,ফরিদপুর
  • আপডেট সময় : ০৯:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন নজরুল চৌধুরী (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলের দিকে রান্না ঘরে তিনি আত্মহত্যা করেন। নজরুল উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় পাঠিয়েছে। আগামীকাল শনিবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে নজরুল চৌধুরী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও আত্মহত্যা করতে ২-৩ বার গলায় রশি নিয়েছিলেন। আজ শুক্রবার বিকেলে রান্নাঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে পরমেশ্বরদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাহিদুর রহমান সাহিদ জানান, শুক্রবার বিকেলে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ বলেন, অসুস্থ নজরুল চৌধুরী মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ফাঁড়ি পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল শনিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বটি দিয়ে গলা কেটে যুবকের আত্মহত্যা 

আপডেট সময় : ০৯:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪