ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২ সাবেক এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন 

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ
  • আপডেট সময় : ১২:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫)। নিহত রুহেল আহমেদ এহিয়া একই গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে।

এঘটনায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া উত্তেজিত হয়ে ক্যাচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত রুবেলকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় সময় তার মৃত্যু হয়।

নিহত রুবেল আহমেদ এহিয়া সৌদি আরব প্রবাসী ছিলেন। পাঁচ বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে আট মাস আগে তিনি বিয়ে করেন। এরপর পুনরায় তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল।

এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন 

আপডেট সময় : ১২:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫