ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২ সাবেক এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

কোম্পানীগঞ্জে ঘুরতে এসে বন্ধুর হাতে বন্ধু খুন

 রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে এক বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছে। শুক্রবার বিকেলে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা সংলগ্ন সীমান্তবর্তী কমলাছড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পুরো পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহতের নাম বাপ্পি বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাপ্পি ও তার বন্ধু তাজ উদ্দিন শুক্রবার সাদাপাথর এলাকায় বেড়াতে আসেন। সেখান থেকে তারা সীমান্তবর্তী এলাকা কমলাছড়ায় যায়। সেখানে গিয়ে টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ সময় তাজ উদ্দিন উত্তেজিত হয়ে পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে সে নিজেই স্থানীয় বিজিবি ক্যাম্পে গিয়ে হত্যার বিষয়ে জানান। এর আগে তারা এক সপ্তাহ শাহ জালাল মাজারে ছিল। সেখান থেকে এসেছিল সাদাপাথর। বাপ্পির পরিচয় পাওয়া না গেলেও হত্যাকারী তাজ উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। সে সুনামগঞ্জের তাহিরপুরের বলাইকান্দী গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত তাজ উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। লাশ পুলিশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে এসেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোম্পানীগঞ্জে ঘুরতে এসে বন্ধুর হাতে বন্ধু খুন

আপডেট সময় : ১২:০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪