ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

সাদাপাথর পর্যটন স্পট থেকে চুরি করা পাথরসহ ১০টি ট্রলি আটক

রুহুল আমিন বাবুল কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব পর্যটন দিবসেও ভোলাগঞ্জ পর্যটন স্পট সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। দিনভর পুলিশের বিশেষ অভিযানে ১০টি পাথর বুঝাই ট্রলি আটক করেছে পুলিশ।

গত ৫ই আগষ্টের পর সাদাপাথর চুরি ঠেকাতে এধরনের সাড়াশি অভিযান আর দেখা যায়নি।সদ্য যোগদান করা নতুন ওসি কোম্পানীগঞ্জ থানায় আসা মাত্র এমন সাড়াশি অভিযান পরিচালনা করায় মাঠ পর্যায়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অন্য সদস্যদের মধ্যেও কাজের গতি আসবে বলে মনে করেছেন সচেতন মহল।

এদিকে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার দয়ারবাজার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া সাদাপাথর বুঝাই ১০টি ট্রলি আটক করা হয়। এদিন সকাল থেকে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান এর নেতৃত্বে দিনভর পুলিশ অভিযান চালায়। অভিযানে সাদাপাথর থেকে লুট করে নিয়ে আসা পাথর বুঝাই করার সময় হাতেনাতে আটক করা হয় ১০টি ট্রলি। পরে সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পর্যটন কেন্দ্র ও বাংকার থেকে পাথর চুরির বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। পুলিশ নিয়মিত অভিযান দিচ্ছে। পর্যটন দিবসেও সাদাপাথরের পাথর চুরি হচ্ছে এমন সংবাদে শুক্রবার সকালে আমরা অভিযান চালাই। অভিযানে ১০টি পাথর বুঝাই ট্রলি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ট্রলির মালিকদের খোঁজে বের করার চেষ্টা করছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাদাপাথর পর্যটন স্পট থেকে চুরি করা পাথরসহ ১০টি ট্রলি আটক

আপডেট সময় : ১১:১৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪