ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা শিক্ষক মিজান ও সাংবাদিক নাঈমকে শিক্ষার্থীদের সংবর্ধনা

বোয়ালমারীতে কাবাডি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন চতুল

টুটুল বসু, বোয়ালমারী, ফরিদপুর
  • আপডেট সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে সামনে রেখে সারা দেশের মতো ফরিদপুরের বোয়ালমারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৮) অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চতুল ইউনিয়ন (অনূর্ধ্ব-১৮) দল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল
৪টার দিকে বোয়ালমারী কেন্দ্র শহীদ মিনার চত্বরে বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় চতুল ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল চ্যাম্পিয়ন ও গুনবহা ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল রানারআপ হয়েছে। এতে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন চতুল দলের খেলোয়াড় আতিকুল শেখ।
১টি পৌরসভাসহ দশটি ইউনিয়নের মোট ১১টি দল এ খেলায় অংশ গ্রহণ করে।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হতে ট্রফি তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।
এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো ।

টুটুল বসু,
বোয়ালমারী, ফরিদপুর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোয়ালমারীতে কাবাডি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন চতুল

আপডেট সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫