সংবাদ শিরোনাম ::
প্রশ্নফাঁসের পুরো টাকাটাই আল্লাহর রাস্তায় ব্যয় করেছি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে

গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসে বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তা সহ ২৭ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার, ৭ জুলাই বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অভিযানে নামে সিআইডি পুলিশ। দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসি’র ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ও একজন অফিস সহকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত পিএসসি’র চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীও।
সিআইডির সদর দপ্তর সূত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
কালেরখেয়া/আ-সি










