ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২ সাবেক এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

সায়াদাত সিফাত, নজরুল বিশ্ববিদ্যালয়
  • আপডেট সময় : ১০:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটার যৌক্তিক সংস্কার ও সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার বিচার না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুক পোস্টের মাধ্যমে এমন ঘোষণা দেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ইতোমধ্যেই সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ইইই, সিএসই, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, পাব্লিক এডমিনিস্ট্রেশন, পপুলেশন সায়েন্স, একাউন্টিং, সংগীত, দর্শন, নৃবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাঙ্কিং সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

ক্লাস পরীক্ষা বর্জন ছাড়াও শিক্ষার্থীরা তাদের ফেসবুক পোস্টের ঘোষণায় আরো বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো কিংবা সমর্থনকারী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তাদের আপোষহীন মনোভাব বজায় রক্ষাকারীদের সাথে সকল প্রকার সহাবস্থানে তারা অনিচ্ছুক এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকে ব্যাচের সকল ধরনের কাজ থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

আপডেট সময় : ১০:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪