ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা

সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুহুল আমিন বাবুল কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভাতিজার হাতে চাচা সামছুল হক (৫০) খুনের অভিযোগ। ৭ মে বুধবার সন্ধ্যার সময় উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুড়ি গ্রামে গরু দিয়ে সবজির ক্ষেত খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে।

নিহত সামছুল হক কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকড়ি গ্রামের আকলু মিয়ার পুত্র হন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় সামছুল হক ও তার ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে সামছুল হককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান ,ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংঘর্ষে খুনের ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫