ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২ সাবেক এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

বোয়ালমারীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

টুটুল বসু, বোয়ালমারী ফরিদপুর
  • আপডেট সময় : ০১:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টুটুল বসু,
বোয়ালমারী ফরিদপুর

বোয়ালমারীতে কলেজ পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম শশি (১৮)।
সে বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
শশি দরি-হরিহরনগর গ্রামের মোঃ জাফর মোল্যার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা দেড়টার দিকে সে তার রুমে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সে পেটে ব্যথায় আক্রান্ত ছিলো, ব্যথা উঠলে প্রায়ই সে আত্মহত্যার চেষ্টা করতো। শুক্রবার দুপুরে বাড়ির সকলে রান্নার কাজে ব্যস্ত ছিলো, এসময় সে নিজ কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শশির মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবরিনা হক রুম্পা জানান- তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা উপপরিদর্শক বোরহান উদ্দিন মোল্যা জানান- খবর পেয়ে আমরা হাসপাতালে পৌঁছে তার সুরতহাল করেছি তার গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা, ময়নাতদন্তের পর প্রকৃত বিষয় বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোয়ালমারীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০১:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫