ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা

জাফলং ও শ্রীপুর কোয়ারি পরিদর্শনে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সফর, অবৈধ লুটপাট বন্ধে পাথরকোয়ারী খুলে দেওয়ার আহ্বান

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুহুল আমিন বাবুল কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ও শ্রীপুর পাথর কোয়ারী পরিদর্শন করলেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দ।

শনিবার (৩ মে )সকাল ৯টার সময় সিলেট নগরী থেকে তামাবিল রোড হয়ে এ কোয়ারীগুলো পরিদর্শন করেন জৈন্তিয়া উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শন কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাতের আঁধারে কোয়ারীগুলোতে অবৈধপথে লুটপাট করছে পাথরখেকো চক্র। এতে রাষ্ট্র যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি সাধারণ জনগণও বঞ্চিত হচ্ছে কর্মক্ষেত্র থেকে। এসময় তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমিকদের পেটে লাথি মেরে দীর্ঘ কয়েক বছর ধরে কোয়ারী বন্ধ ছিল। জনগণের দাবীর মুখে কোয়ারীগুলো খোলে দিলেও তা সম্প্রতি আবার বন্ধ করা হয়।কি অদৃশ্য কারণে এটি বার বার বন্ধ হয়ে যায় তা আমাদের বোধগম্য নয়। পরিষদের নেতৃবৃন্দরা অবিলম্বে পাথরকোয়ারীগুলো খোলার দাবী জানিয়ে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ও পরিবেশ বান্ধব উপায়ে পাথর সংগ্রহের অনুরোধও জানান। পাশাপাশি সৌন্দর্যের রাণী ইসিএ ভূক্ত এলাকা জাফলংকে আরো যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর আহ্বায়ক এডভোকেট আব্দুল আহাদ বলেন, আমরা গতকাল কোম্পানীগঞ্জ উপজেলার পাথর কোয়ারী গুলো সফর করেছি, আজ জাফলং শ্রীপুর কোয়ারী পরিদর্শন করেছি। আমাদের বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং পর্যটন স্পট রক্ষা করা ও কোয়ারী খুলে দেওয়ার পাশাপাশি আমাদের রাজস্ব দিয়েই আমাদের উন্নয়ন করার জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি।

এসময় সদস্য সচিব ও সিলেট অনলাইন প্রেসক্লাব’র সভাপতি গোলজার আহমেদ হেলাল বলেন, আমরা সিলেটের সীমান্তবর্তী চারটি উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করতে এ সংগঠন তৈরি করেছি। ইতিমধ্যে আমরা বৃহত্তর জৈন্তিয়াবাসীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর ১০ দফা স্মারকলিপি দিয়েছি এবং নতুন করে আরেকটি দফা সিলেট প্রদেশ ঘোষণা যোগ করেছি। আজকের সফরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাফলং পরিদর্শন করে সরকারের নিকট আহ্বান করছি সিলেটের সকল পর্যটন স্পট গুলো রক্ষা করতে এবং সিলেটের সকল পাথর কোয়ারী গুলো খুলে দিতে জোর দাবি জানাচ্ছি।

যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর চৌধুরী সাজু বলেন, পরিবেশের দোহাই দিয়ে আমাদের পাথর কোয়ারী বন্ধ করে বৈষম্য করা হয়েছে। যার ফলে বৃহত্তর জৈন্তিয়ার মানুষজন মানবেতর জীবন পার করছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দ্রুতই কেয়ারী খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এসময় পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের যুগ্ম আহবায়ক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম আহবায়ক ডা. মোন্তাজিম আলী, যুগ্ম আহবায়ক মাওলানা হোসাইন আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শরীফ উদ্দিন, সোহেল আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাফলং ও শ্রীপুর কোয়ারি পরিদর্শনে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সফর, অবৈধ লুটপাট বন্ধে পাথরকোয়ারী খুলে দেওয়ার আহ্বান

আপডেট সময় : ০১:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫