ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২ সাবেক এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

কোম্পানীগঞ্জে ছোট ভাই খুনের আসামী বড় ভাই জাকারিয়া গ্রেফতার

রুহুল আমিন বাবুল কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-
  • আপডেট সময় : ১১:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের কোম্পানীগঞ্জে ছোট ভাইকে হত্যার চারদিনের মাথায় প্রধান আসামি জাকারিয়া আহমদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাকলস ইউনিয়নের দুর্গাপুর এলাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃত জাকারিয়া উপজেলার বাগজুর উত্তরপাড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে। নিহত এহিয়া তার ছোটো ভাই। পুলিশ সূত্র জানায়, গত ২৮ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে আপন ছোট ভাই রুবেল আহমদ ইয়াহিয়াকে (২৫) কেচি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় জাকারিয়া। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছা. খাদিজা বেগম বাদী হয়ে একমাত্র ভাসুড় জাকারিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত রুবেল আহমেদ মাত্র ৮ মাস আগে খাদিজা বেগমকে বিয়ে করেন। বিয়ের ৮ মাস পর টাকার নিয়ে বিরোধ থেকে আপন ভাইকে হত্যা করেন জাকারিয়া।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামির দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত একটি কেচি তার বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে ছোট ভাই খুনের আসামী বড় ভাই জাকারিয়া গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫