সংবাদ শিরোনাম ::
এইচএসসির বাকি পরীক্ষাগুলো নেয়া হবে অর্ধেক প্রশ্নোত্তরে
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০২:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পেছানো হয়েছে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরুর পরিকল্পনা করেছিল শিক্ষা বোর্ডগুলো। কিন্তু পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সময়সূচি বাতিল হতে পারে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।
সর্বশেষ আগামী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষাবোর্ড।










