ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

সাদা পাথর লুটে অজ্ঞাত ১৫০০ জনের নামে মামলা, অভিযান আটক ৫

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

শুক্রবার রাতে এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫শ থেকে ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের হয়। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধ এবং অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে।

এজাহারে আরও বলা হয়, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এ ধরনের সাদা পাথর লুটপাট বা চুরি খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।

শুক্রবার রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া, কামাল মিয়ার ছেলে মোঃ আবু সাঈদ, নাজিরের গাও এর মৃত মনফর আলীর ছেলে মোঃ আবুল কালাম।তাদের বাড়ী থেকে আটক করা হয়েছে। অন্যদিকে ক্রাশ করা সাদা পাথর ট্রাকযোগে নেওয়ার সময় চেকপোস্টে উপজেলার লাছুখাল গ্রামের শহিদ মিয়ার ছেলে ইমান আলী ও জাহাঙ্গীর আলমকে ডাম্প ট্রাক ভর্তি সাদা পাথরসহ আটক করা হয়েছে।

এবিষয়ে তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত বলেন সকলকে খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাদা পাথর লুটে অজ্ঞাত ১৫০০ জনের নামে মামলা, অভিযান আটক ৫

আপডেট সময় : ০১:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫