ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা

কোম্পানীগঞ্জর উৎমায় ভারত সীমান্তের অভ্যন্তরে ঝুলছে যুবকের লাশ

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে একটি গাছে সকাল থেকে ঝুলছে সদ্য বিবাহিত বাংলাদেশি জাকারিয়া আহমদ (২৩) নামের এক যুবকের মরদেহ।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে লাশটি ঝুলে থাকলেও উদ্ধার করা যায়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানালেও তারা সাড়া না দেওয়ায় লাশ উদ্ধার করা যাচ্ছে না বলে জানা গেছে। জাকারিয়া উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার লামাগ্রাম কামালবস্তির আলা উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান- পেশায় শ্রমিক জাকারিয়া সম্প্রতি বিয়ে করেন। বিয়ের মাত্র ৩ দিন পর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন সীমান্তের ১২৫৭ নম্বর পিলারের পাশের একটি গাছের ডালের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন- জাকারিয়ার বাড়ির পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত।প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনরা লাশ আনতে চেয়েছিলেন। ঘটনাটি ভারতের অভ্যন্তরে হওয়ায় তা সম্ভব হয়নি। বিষয়টি বিজিবিকে জানানো হলেও এখনও বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জর উৎমায় ভারত সীমান্তের অভ্যন্তরে ঝুলছে যুবকের লাশ

আপডেট সময় : ১১:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫