ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণীর ছাত্র মর্মান্তিক মৃত্যু

মোঃ রাজু আহমেদ, আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামে আজ রোববার (৪ মে) দুপুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তন্ময় খান (১০) নামে এক ছাত্রর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তন্ময় দুপুর ১টা ৩০ মিনিটের সময় বাইসাইকেল চালিয়ে বাড়ির পাশে অবস্থিত একটি সেচপাম্পে গোসল করতে যায়। সাইকেলটি সেচপাম্প ঘেঁষা একটি বাঁশের সাথে ঠেস দিয়ে দাঁড় করিয়ে সে গোসলে নামে। এসময় পাম্পের বৈদ্যুতিক মিটারের ছেঁড়া সংযোগ তার ছেঁড়া অবস্থায় ছিল, যা তন্ময়ের ভেজা শরীরে লেগে যায়। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

তন্ময়ের বাবা লিটন খান গত বছর স্ট্রোকজনিত কারণে মারা যান। ছেলেটিই ছিল মায়ের একমাত্র ভরসা। হঠাৎ করে একমাত্র ছেলেকেও হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তন্ময়ের পরিবার।

এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হারুন অর রশিদ বলেন,
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণীর ছাত্র মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫