ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২ সাবেক এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

বোয়ালমারীতে ধর্ষণ মামলার বাদীকে জীবননাশের হুমকি

টুটুল বসু, বোয়ালমারী ফরিদপুর
  • আপডেট সময় : ১১:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ২১২ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার প্রত্যন্ত এক গ্রামের তিন সন্তানের জননী এবং ধর্ষণ চেষ্টার মামলার বাদীকে জীবননাশের হুমকি ও ষড়যন্ত্রকারীদের লোক দেখানো মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নির্যাতিত নারী বলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পঁচামাগুরা গ্রামের মো. মোশারফ মোল্যার ছেলে মো. আকাশ মোল্যা (২৬) দীর্ঘদিন ধরে আমাকে উত্যক্ত করছিলো এবং কুপ্রস্তাব দিচ্ছিলো। বিষয়টি এর আগে আকাশ মোল্যার বাবা-মাকে জানালেও কোন সমাধান হয় নাই। গত ১০ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আমাকে আগে থেকে ওঁত পেতে থাকা আকাশ মোল্যা জাপটে ধরে শ্লীলতাহানি ঘটায় ও ধর্ষণের চেষ্টা করে। পরে আমার শোরচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসে। এ ঘটনা জানাজানি করলে আমার তিন সন্তানকে খুন করা হবে বলে হুমকি দিয়ে আকাশ পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আকাশ মোল্যা ও তার বাবা-মা পরদিন সকালে আমার শ্বশুর বাড়ি গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আমার পরিবারের সদস্যদের জখম করে। পরে আমি ও আমার শ্বাশুড়ি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি।

ওই নারী সংবাদ সম্মেলনে আরো বলেন, এ ঘটনায় গত ১৫ এপ্রিল আমি বাদী হয়ে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪)(খ)/১০ তৎসহ ৫০৬(২) পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা করেছি। পরবর্তীতে গত ১৯ এপ্রিল আমার স্বামী অভিযুক্ত আকাশ মোল্যা, তার বাবা মোশারেফ মোল্যা, মা চম্পা বেগম এবং জনৈক আল আমিন মোল্যার নামোল্লেখ করে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি করেছে। মামলা ও ডায়েরি করার পর থেকে আসামীরা আমাদের জীবননাশের হুমকি দিচ্ছেন। গত ২৪ এপ্রিল আসামীরা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রকারীরা লোক দেখানো মানববন্ধন করেছে। আমরা এ ঘটনায় নিরাপত্তাহীনতাবোধ করছি। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা।

টুটুল বসু,
বোয়ালমারী ফরিদপুর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোয়ালমারীতে ধর্ষণ মামলার বাদীকে জীবননাশের হুমকি

আপডেট সময় : ১১:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫