ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোনের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২ সাবেক এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

কোম্পানীগঞ্জে থানা বাজারে স্বর্ণের দোকানে চুরি

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২৭৪ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজারে মনোরমা শিল্পালয়ে চুরির ঘটনা ঘটেছে।

২৯শে সেপ্টেম্বর রোববার রাত ২ ঘটিকায় উপজেলার থানাবাজারস্থ ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন আলফু মিয়া মার্কেটের মনোরমা শিল্পালয়ে তিন লক্ষ পনেরো হাজার টাকার স্বর্ণ ও রুপার মালামাল চুরির ঘটনা ঘটে।

এতে মনোরমা শিল্পায়ের স্বত্বাধিকারী প্রিয় লাল বণিক অজ্ঞাতনামা করে ৩/৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করে বলেন, ২৯ শে সেপ্টেম্বর রোববার রাত প্রতিদিনের মতো দোকানের কারিগর অপু দত্তকে রেখে বাসায় চলে যাই। সে দোকান তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়ে। ঘটনা চলাকালীন মূষলধারে বৃষ্টি হওয়ায় টিনের চালা দিয়ে বৃষ্টির পানি অপু দত্তের উপরে পড়লে সে ঘুম থেকে উঠে যায়। তখন চোরেরা তাকে মৃত্যুর ভয় দেখালে আতংকিত হয়ে আশেপাশের লোকজনকে ডাকার সাহস পায় নাই।আনুমানিক ১টা ৫৮ মিনিটে অজ্ঞাতনামা তিন থেকে চার জন মুখোশধারী চোর দোকানের টিনের চালা কেটে দোকানে প্রবেশ করে স্বর্ণ ও রুপা চুরি করে নিয়ে যায়।দোকানের সিসি ক্যামেরায় উক্ত ঘটনার ভিডিও রেকর্ড রয়েছে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান, চুরির ঘটনার অভিযোগ পেয়েছি এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোম্পানীগঞ্জে থানা বাজারে স্বর্ণের দোকানে চুরি

আপডেট সময় : ১১:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪