ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা শিক্ষক মিজান ও সাংবাদিক নাঈমকে শিক্ষার্থীদের সংবর্ধনা

বোয়ালমারীতে ইজিবাইক -খ্যাক্করের মুখোমুখি সংঘর্ষে ১ বৃদ্ধ নিহত

টুটুল বসু, বোয়ালমারী ফরিদপুর
  • আপডেট সময় : ১১:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইক ও খ্যাক্করের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অপর দুই আরোহী।

১৬ জুলাই বেলা ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর মাদ্রাসা সংলগ্ন মাইজকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে।

নিহত ব্যক্তির নাম জালাল খন্দকার (৬২)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা। পেশাগত জীবন তিনি নৌপরিবহন লঞ্চের সারেঙ্গ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি মাইঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে আলফাডাঙ্গা অভিমুখে যাচ্ছিলো। পরিবহনটি দূর্ঘটনা কবলিত স্থানে পৌঁছালে বোয়ালমারী অভিমুখে একটি ইটবাহী খ্যাক্করের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় খ্যাক্করের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জালাল খন্দকার নামে এক বৃদ্ধের। ইজিবাইকে থাকা অপর দুই আরোহী সিরাজুল ইসলাম ফকির ও আমিনুর রহমান খন্দকার মারাত্মক আহত হয়।
তাদের স্থানীয়রা উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাতক খ্যাক্করটি ইজিবাইকে চাপা দিয়ে পালিয়ে যায়।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন- ঘটনাটি ঘটেছে বোয়ালমারী উপজেলার মধ্যে, মৃতদেহ আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক খ্যাক্করটি পালিয়ে গেছে। সেটি সনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোয়ালমারীতে ইজিবাইক -খ্যাক্করের মুখোমুখি সংঘর্ষে ১ বৃদ্ধ নিহত

আপডেট সময় : ১১:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪