ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা

চাল চুরির সত্যতা পায়নি তদন্ত কমিটি

টুটুল বসু, বোয়ালমারী ফরিদপুর
  • আপডেট সময় : ১১:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারীর শেখর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির সত্যতা পায়নি জেলা প্রশাসনের তদন্তকারী কর্মকর্তা।

সম্প্রতি উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে ভিজিডি
কার্ডধারীদের চাল, টিসিবি পণ্য আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন ত্রিশজন ভুক্তভোগী।

অভিযোগের প্রেক্ষিত জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজিদ উল মাহুমুদের উপর তদন্তভার অর্পণ করেন জেলা প্রশাসক।

আনীত অভিযোগের ভিত্তিতে গত ১৫ জুলাই সরজমিনে তদন্ত আসেন ওই তদন্তকারী কর্মকর্তা। তিনি শেখর ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন পরিষদের সদস্য, চৌকিদার, স্থানীয় নাগরিক ও উপকারভোগী ও অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন। তদন্তে চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগের কোন সত্যতা খুঁজে পাননি তদন্ত কর্মকর্তা।

জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা মো. সাজিদ উল মাহুমুদ বলেন, শেখর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে স্থানীয় নাগরিক ও উপকারভোগীদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি সবার উন্মুক্ত মতামত শুনেছি। তদন্তে চাল আত্মসাতের অভিযোগের সত্যতা পাইনি। তবে টিসিবির পন্য ও ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যানের অফিস না করার বিষয়টির অধিকতর তদন্তসাপেক্ষে প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন – আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, প্রোপাগাণ্ডা ছড়িয়ে আমার ভাবমূর্তি নষ্ট করতে প্রয়াস চালিয়েছে। এতে সাময়িক বিপত্তিতে পড়তে হয়েছে আমাকে। ইউনিয়ন পরিষদের অফিস না করার বিষয়ে তিনি জানান – ইতোপূর্বে আমার উপর কয়েকবার হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা চালায় দূর্বৃত্তরা, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েই পরিষদের পাশাপাশি আমার ব্যক্তিগত অফিসে কার্যক্রম চালিয়ে আসছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাল চুরির সত্যতা পায়নি তদন্ত কমিটি

আপডেট সময় : ১১:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪