ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা শিক্ষক মিজান ও সাংবাদিক নাঈমকে শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষক মিজান ও সাংবাদিক নাঈমকে শিক্ষার্থীদের সংবর্ধনা

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০০:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি নির্বাচিত হওয়ায় তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান এবং কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তেলিখাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুল হাসান নাঈমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার ২৮শে নভেম্বর বিকাল ৩ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ডাক্তার আশফাকুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও আবু হামজা সাইফের সঞ্চালনায় মারুফ আহমদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে দূর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও প্রবীণ শিক্ষক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার) বলেন আজ যাদের সংবর্ধিত করা হলো তারা তাদের প্রাপ্য পেয়েছেন। যেখানে গুণীজনকে কদর করা হয়না সেখানে গুণীজন জন্মায় না। তেলিখাল গুণীজনদের উর্বর ভূমি। এই গ্রামের মানুষদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আপনারা নিরলস কাজ করে যাবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান জসিম, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি ও তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।

এছাড়াও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাসান,তাসকির,আশরাফ, জাভেদ, সৌরভ,তায়েব,আবু তালেব,তুহিন, উত্তম, রায়হান,ইশরাক,আলমগীর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষক মিজান ও সাংবাদিক নাঈমকে শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০১:০০:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫