ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা শিক্ষক মিজান ও সাংবাদিক নাঈমকে শিক্ষার্থীদের সংবর্ধনা

বোয়ালমারীতে বরযাত্রী সেজে পকেট কাটা চক্রের হোতা গ্রেফতার

টুটুল বসু
  • আপডেট সময় : ০৯:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরযাত্রী বেশে অতিথিদের পকেট মারাই যাদের নেশা। চক্রটি দেশের নানাস্থানে ধোপদুরস্ত পোশাক-আশাক পরে কৌশলে বরযাত্রীদের সাথে মিশে অভ্যর্থনা গেটে বা ভীড়ের মধ্যেই দু আঙ্গুলের নিপুন কারসাজি করে আসছেন দীর্ঘদিন। এমনই একটি বিয়ে বাড়িতে বর ও বরযাত্রীদের পকেটমারার সময় মোবাইল ফোনের ভিডিও ফুটেজে উঠে এসেছে এ চক্রের এক সদস্যের অসমকীর্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে তৎপর হয় বোয়ালমারী থানা পুলিশ। তিনদিন নানাস্থানে অভিযান চালিয়ে অবশেষে পুলিশের জালে ধরা খেলেন মূল-হোতা কালন ওরফে সজীব শেখ নামের এক ভদ্রবেশী পকেটমার। চক্রের অপর দুই সদস্যকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া কালন শেখ (৩৩) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাকুরী গ্রামের চুন্নু শেখের ছেলে। চুরি,ছিনতাই, পকেটমারাই তার পেশা।

থানা ও ভুক্তভোগী সূত্রে
জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামে জামল শেখের মেয়ের সাথে উপজেলার সাতৈর ইউনিয়নের আরাজী পাইকহাটি গ্রামের হাফিজুর মাতব্বরের ছেলে আরিফুল ইসলামের সাথে বিবাহ হচ্ছিল। এ অনুষ্ঠানে বর ও বরের বোনজামাই হাবিবুর রহমানের পকেট থেকে দুটি মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে শটকে পড়ে পকেটমার। দৃশ্যটি এক বরযাত্রীর মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে। মোবাইলে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ প্রকাশ পেলে বোয়ালমারী থানা পুলিশ স্ব-প্রনোদিত হয়ে ভুক্তভোগী হাবিবুর রহমানকে অভিযোগ দায়ের করতে উদ্বুদ্ধ করে। অভিযোগ পেয়েই অজ্ঞাত এই পকেটমারকে সনাক্ত করতে মাঠে নামে থানা পুলিশ । বোয়ালমারী থানার উপ-পরিদর্শক তন্ময় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম কখনো পল্লিবিদ্যুতের লাইনম্যান কখনো এনজিও কমী সেজে তিনদিন নানাস্থানে অভিযান চালিয়ে অবশেষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাকুরি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় চুরিকৃত মোবাইল উদ্ধার করে পুলিশ।

৪ জুলাই বিকালে ভদ্রবেশী এই পকেটমারকে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

টুটুল বসু
বোয়ালমারী ফরিদপুর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোয়ালমারীতে বরযাত্রী সেজে পকেট কাটা চক্রের হোতা গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪