ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

দলের পারফরমেন্সে অসন্তুষ্ট লিওনেল স্কালোনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের একবার এমিলিয়ানো মার্টিনেজের পেনাল্টির বীরত্বগাঁথা। কোপা আমেরিকা ও বিশ্বকাপ মিলিয়ে ৪টি স্নায়ুচাপ আর শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হাসি এমিরই। তার বীরত্বে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটেই ম্যাচটি শেষ করতে পারতো লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। কিন্তু ইনজুরি টাইমে গোল হজম করে বসে তারা। ইকুয়েডরের ঝটিকা আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি আকাশি-নীল শিবির। তবে মার্টিনেজের বীরত্বগাঁথায় জয় নিয়েই মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

এমন জয়ের পর মোটেই সন্তুষ্ট না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার মন্তব্য, এবার আমি দলের কিছুই উপভোগ করিনি। আমরা খুশি অবশ্যই। তবে এই ম্যাচটা আমি উপভোগ করিনি।

এই কোচ যোগ করেন, পেনাল্টি শ্যুটআউটে দলের সবাই অন্ধভাবে গোলরক্ষকের ওপর বিশ্বাস করেছিল আর এটাই স্বাভাবিক। যদিও লিও (মেসি) মিস করেছিল, তারপরেও পুরো দল জানতো, ভালো কিছু হতে যাচ্ছে।

নিজের গোলরক্ষককে নিয়ে ভিন্ন এক মন্তব্যে স্কালোনির ভাষ্য, আমি গোলকিপিং কোচ নই। কিন্তু যখন তারা গোল সেভ করে, তারা বিপক্ষ দলের ওপর আধিপত্য দেখায়, খেলা থেকে ছিটকে দেয়। আর সে (এমি মার্টিনেজ) গোল বাঁচায়। এমনভাবে গোল ঠেকায়, যেন সে মাঠকেই আওয়াজ করতে বাধ্য করে। এটা ভালো দিক, সে আর্জেন্টাইন।

কালেরখেয়া/এমইয়ার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দলের পারফরমেন্সে অসন্তুষ্ট লিওনেল স্কালোনি

আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪