সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ মহাসড়কে দ্রুতগামী ট্রাকচাপায় মোছাঃ সমরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া কালাসাদক গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। ৪ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ভোলাগঞ্জ টু সিলেটগামী একটি ট্রাক পাড়ুয়া পাম্পের কাছাকাছি পাকা রাস্তার উপর সমরুন নেছাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান- ভোর সকালে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেন।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com