ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে তরুণ মুখ নাহিদুল ইসলাম বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

আস-সুন্নাহ ফাউন্ডেশন

আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের সংকটময় মুহূর্তে সর্বদা পাশে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই মুহূর্তে বাংলাদেশে দুই ধরনের বিপর্যয় চলছে। একদিকে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর অনেক অঞ্চল, দেখা দিয়েছে মানবিক সংকট। অন্যদিকে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে।

দেশের এই ক্রান্তিকালে আস-সুন্নাহ ফাউন্ডেশন উভয় বিপর্যয় নিয়েই কাজ করে চলেছে। ইতোমধ্যে বন্যায় ত্রাণের কার্যক্রম শুরু হয়েছে। বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় ৫০০ টন ত্রাণ বিতরণের কাজ চলছে বলে জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

পাশাপাশি বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসা সহায়তার কার্যক্রমও চলমান আছে সংগঠনটির। এ বিষয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, শুরুতেই আমরা হতাহতদের জন্য ৫ কোটি টাকার তহবিল ঘোষণা দিয়েছি। রেশ আগেই আমরা গুগল ফরমের মাধ্যমে হতাহতদের তথ্য সংগ্রহ করি। সারাদেশ থেকে গুগল ফরমে দুই হাজারের অধিক আবেদন আসে। সংগৃহীত তথ্য যাচাই- বাছাই করে অনেকের কাছে ইতোমধ্যে সহায়তা পৌঁছানো হয়েছে। রাকিদের টাকা যাচাই-বাছাই শেষে প্রেরণের কাজ চলমান আছে।

‘এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট এবং কুয়েত মৈত্রী হাসপাতালসহ অন্যান্য জায়গায় চিকিৎসাধীনদের মাঝে নগদ অর্থ বা চেকের মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা বিতরণ করা হয়েছে। চিকিৎসা সহায়তা শেষ হলে নিহত ও পঙ্গুত্ববরণকারীদের পুনর্বাসনের কার্যক্রমও শুরু হবে ইনশাআল্লাহ। তার জন্য প্রয়োজনে আরো ৫ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে।’

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, দেশের চলমান উভয় সংকট নিয়েই আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতা-কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

কালেরখেয়া/ই/আ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আস-সুন্নাহ ফাউন্ডেশন

আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের সংকটময় মুহূর্তে সর্বদা পাশে

আপডেট সময় : ১১:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪