মোঃ রাজু আহমেদ,
আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক এবং রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এবং আলফাডাঙ্গা শাখার সহ-সভাপতি, দৈনিক নাগরিক দাবি পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ ও আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য যমুনা টিভির প্রতিনিধি মোঃ ওবায়দুর রহমানকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে প্রতিবেশিরা।
জানা গেছে ৬ই মে সন্ধ্যা ৬ টার সময় সরকারি জায়গায় হারুন অর রশিদের দোকানের সামনে বালু ফেলতে নিষেধ করিলে কথা কাটাকাটি হয়।
৭ মে বুধবার আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় মা বেকারির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্র দা,লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠি ইত্যাদি অন্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া সাংবাদিক হারুন অর রশিদ (৪০) ও একই গ্রামের ওবাইদুর রহমান (৫০) কে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন এর সহযোগীতায়
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওবায়দুর রহমান নামে একজনকে ভর্তি করা হয়। গুরুতর হারুন অর রশিদকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, হাসিবুল নামে একজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com