টুটুল বসু,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার
টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা-মালিখালি মাঠে অবৈধ ভাবে এক্সকুভেটর দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে মাটি বিক্রির অপরাধে মালিখালী গ্রামের মো. রফিক উদ্দিনের ছেলে মো: কামরুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অবৈধ ভাবে অনুমোদন বিহীন মাটি কাটায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ও ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০মে) দুপুরে সরেজমিনে গিয়ে
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান- ফসলি জমি বিনষ্ট ও মাটি কাটার অনুমোদন না থাকায় কামরুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com