ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা শিক্ষক মিজান ও সাংবাদিক নাঈমকে শিক্ষার্থীদের সংবর্ধনা

বোয়ালমারীতে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল ভ্যান চালকের

টুটুল বসু, বোয়ালমারী, ফরিদপুর।
  • আপডেট সময় : ১০:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে নিজ বাড়িতে ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাটারি চালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মৃত ভ্যানচালকের নাম মো. জামাল বিশ্বাস (৫৫)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে। ৪ সন্তানের জনক মৃত জামাল বিশ্বাস ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে আটটার দিকে মৃতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত অটোভ্যান চালক মো. জামাল বিশ্বাস বাড়ির ফ্রিজের সংযোগ লাইনে সমস্যা দেখা দেয় সে বৈদ্যুতিক সংযোগের তার মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিবারের সদস্যরা মৃত জামাল বিশ্বাস বিদ্যুৎ তাড়িত হয়েছে বুঝতে পেরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ডা. ইমরান জানান- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিপার্শ্বিক অবস্থার পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় এটি দুর্ঘটনা, ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোয়ালমারীতে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল ভ্যান চালকের

আপডেট সময় : ১০:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪