ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা শিক্ষক মিজান ও সাংবাদিক নাঈমকে শিক্ষার্থীদের সংবর্ধনা

বোয়ালমারীতে পানিতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

টুটুল বসু, বোয়ালমারী ফরিদপুর
  • আপডেট সময় : ১২:২৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার শেখর গ্রামে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম একাডেমি সংলগ্ন শেখর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেজাউল মেম্বারের পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। যুবকটি মানসিক ভারসাম্যহীন। সকাল থেকে তাকে এলাকাটিতে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিকাল সাড়ে ৫ টার দিকে অজ্ঞাতনামা এ যুবক পুকুরটিতে ঝাঁপিয়ে পড়ে গোসল করছিলো। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের মনে সন্দেহ হলে, তারা পানিতে নেমে সন্ধান করে তার ডুবন্ত মৃতদেহ উদ্ধার করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়।

বোয়ালমারী থানা উপপরিদর্শক শিমুল মোল্যা জানান- মানসিক ভারসাম্যহীন মৃত যুবক মুসলিম, আনুমানিক ২৫ বছর বয়স। তার পরিচয় নিশ্চিত হওয়া যায় নাই। তবে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান- ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- তার পরিচয় নিশ্চিতে পিবিআই এর সহায়তা চাওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে। পরিচয় নিশ্চিত না হলে ময়নাতদন্তের পর বিধি মোতাবেক তার দাফন সম্পন্ন করা হবে।

টুটুল বসু,
বোয়ালমারী ফরিদপুর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোয়ালমারীতে পানিতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:২৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫