ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা শিক্ষক মিজান ও সাংবাদিক নাঈমকে শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদা না পেয়ে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন ব্যবসায়ীকে মারধর

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনের ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে গাড়ি ভাংচুর ও মারধর করা হয়েছে। শুক্রবার পর্যটন বাজার এলাকার বন্ধু কসমেটিকস শপের মালিক আশরাফুল ইসলাম খোকনের সাথে এ ঘটনা ঘটে। এতে আহত ব্যবসায়ী বাদি হয়ে চাঁদাবাজ আলমগীর হোসেনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এঘটনায় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন থেকে পেশীশক্তি ও আওয়ামিলীগের প্রভাব খাটিয়ে সরকারি খাস জমিতে নির্মিত পর্যটনের ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে আলমগীর হোসেন।এত করে কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারধর ও দোকানপাট ভাংচুর করে সে। আহত ব্যবসায়ী বলেন, এঘটনার বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে।

এদিকে এঘটনায় থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয় ব্যবসায়ী আশরাফুল ইসলাম শুক্রবার দোকান বন্ধ করে যাওয়ার সময় ভোলাগঞ্জে তার মোটরসাইকেলের গতিরোধ করে চাঁদাবাজ আলমগীর হোসেন ও তার সঙ্গীয়রা। এসময় আলমগীর হোসেন তার কাছ থেকে দোকানের চাঁদা দাবি করে। তখন আলমগীরকে চাঁদা দিতে ব্যবসায়ী খোকন অস্বীকার করলে তার গাড়ি ভাংচুর ও তাকে মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান জানান, সাদাপাথর পর্যটন ব্যবসায়ীর অভিযোগটি রেকর্ড করা হয়েছে। আসামিকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁদা না পেয়ে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন ব্যবসায়ীকে মারধর

আপডেট সময় : ০৯:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪