ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ এনসিপি জোটবদ্ধ হলেও ফরিদপুর-১ আসনে অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ প্রার্থী ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য আহবায়ক কমিটি ঘোষণা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত স্বতন্ত্র লড়াইয়ে ফরিদপুর-১ এ আবুল বাশার খানের ঘোষণা

বোয়ালমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে জরিমানা এক লক্ষ টাকা

টুটুল বসু, বোয়ালমারী, ফরিদপুর
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ ভাবে নদীর পাড়ের মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম- গোলাম রাব্বানী সোহেল।

বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার সাতৈর ও দাদপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে আদালত বসিয়ে অবৈধ ভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়েছে।
জরিমানা করা মাটি ব্যবসায়ীরা হলেন
উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের কাজী আব্দুল মান্নানের ছেলে ইমদাদ কাজী
ও ফরিদপুর সদরের শাহিদ মণ্ডলের ছেলে আশিক মণ্ডল।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কুণ্ড রামদিয়া ও দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এস্কেভেটার দিয়ে কুমার নদের পাড় থেকে মাটি কাটছিল দুই মাটি ব্যবসায়ী। নির্বাহী হাকিম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন
২০১০ এর ৪ ধারা ও ভূমি অপরাধ, প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩এর ১৩ ধারায় মাটি ব্যবসায়ী ইমদাদ কাজীকে ৫০ হাজার ও অপর ব্যবসায়ী আশিক মন্ডলকে ৫০ হাজার টাকা, মোট ১ লাখ টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম গোলাম রাব্বানী সোহেল বলেন, মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোয়ালমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে জরিমানা এক লক্ষ টাকা

আপডেট সময় : ০৯:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫